আরএসআরএমের রাইট শেয়ারে প্রিমিয়াম কমলো

RSRMস্টকমার্কেট প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের (আরএসআরএম) পরিচালনা পর্ষদ রাইট শেয়ারের প্রিমিয়াম ১৫ টাকা থেকে ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, কোম্পানিটি তিনটি শেয়ারের বিপরীতে ২টি রাইট ছাড়বে। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১০ টাকা প্রিমিয়াম সহ মোট ২০ টাকা নির্ধারণ হয়েছে। এর আগে ১০ টাকা ফেসভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামের সিদ্ধান্ত হয়েছিল।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি চট্টগ্রামের পতেঙ্গায় শাহীন গল্ফ ক্লাবে সকাল ১১টায় বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ জানুয়ারি।

এরপর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে রাইট শেয়ারের সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *