শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ২ পয়সা ইপিএস কমেছে কোম্পানিটির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। যা আগের বছরের একই সময়ে ৮৮ পয়সা ছিল। সে হিসেবে কোম্পানির ইপিএস কমেছে ২ পয়সা।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৭.৯৯ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ২৪.৭৭ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ





