শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা শিল্প খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেডের চলতি বছরে লোকসান আগের বছরের তুলনায় ২১গুন বেড়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২০১৭ সালের ১য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। যা গত বছর ছিল ২ পয়সা। এহিসাবে এসময় কোম্পানিটির লোকসান বেড়েছে ২১গুন।
অন্যদিকে একই বছরের ২য় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৪ পয়সা। যা গত বছর ছিল ৫ পয়সা।
স্টকমার্কেটবিডি.কম/এমএইচ





