ইনফরমেশন সার্ভিসসের ‘নো’ লভ্যাংশ ঘোষণা

Informationস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ১৬ সমাপ্ত ১৮ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৩ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৭১ পয়সা।

আগামী ১৫ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *