ইসলামী ব্যাংকের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান

islamiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতাষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ মে আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতাষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *