ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে অর্ধেক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ১০২ কোটি টাকা বেড়েছে। এদিনে সেখানে সবগুলো সূচক কমেছে। দিনশেষে সেখানে অধিকাংশ শেয়ারের দরই কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেকের বেশি কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮০১ কোটি ৪০ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৭০৩ কোটি ৫১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৪০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৮.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩১ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১১টির। আর দর অপরিবর্তিত আছে ১৬টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আরএসআরএম, মুন্নু সিরামিকস, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনাইটেড পাওয়ার, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ টেক্সটাইল এ্যারামিট লিমিটেড।

এদিকে বৃহস্পতিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৭১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।

এদিন লেনদেন হয়েছে ১৭ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অর্ধেক কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামিনফোন ও লিন্ডে বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *