ডিএসইতে লেনদেন ৬০৩ কোটি টাকা

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক ও লেনদেন একটু কমেছে। এদিন ডিএসইতে ৬০৩ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ১২.৭৫ পয়েন্ট বেড়ে ৪৮০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে এই সূচক ১.৭৪ পয়েন্ট কমে ১১৯১ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২১ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯ টির দাম বেড়েছে। এছাড়া কমেছে ১৭৩ টির, আর অপরিবর্তিত ছিল ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬০৩ কোটি ২৪ লাখ টাকা। গতকাল বুধবার এই স্টক এক্সচেঞ্জে ৬১৫ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স লিঃ, ইউনাইটেড পাওয়ার, আরএসআরএম স্টীল, বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, এ্যাপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক ও ফার কেমিক্যাল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মিশুক/এফ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *