দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮৪ কোটি টাকা। এদিন লেনদেন বাড়লেও সূচক কমেছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন এবং সূচক উভয় কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৮.১৯ পয়েন্ট কমে অবস্থান করে ২১৪২ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮৯ কোটি ৬৬ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩৩ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৩টির। আর দর অপরিবর্তিত আছে ২৩টির।
ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, ইউনিক হোটেল, ইফাদ অটোস, বেক্স ফার্মা, এসিআই লিমিটেড, ফার্মা এইডস, সিভিও পেট্রোকেমিক্যাল, আইডিএলসি ফাইন্যান্স, লিগ্যাসি ফুটওয়্যার ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ৮৬৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৩টির।
এদিন টাকায় লেনদেন হয়েছে ১৫ কোটি ২০ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৩ কোটি ৬৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিক হোটেল ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএম





