ডিএসই ও সিএসইতে লেনদেন ও সূচক দুটোই বেড়েছে

DSE_CSE-smbdটকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫৭২ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেনের সাথে সাথে সূচকও বেড়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের লেনদেন থেকে প্রায় দ্বিগুন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ৪ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয় ৫৪৬ কোটি ৬৮ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৭.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৪ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৫ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২০৩ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৮৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫ টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, ইউনিক হোটেল, আমরা নেটওয়ার্ক, বেক্স ফার্মা, স্কয়ার ফার্সা, মুন্নু সিরামিক্স, সিটি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৯২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ৩৯ কোটি ১১ লাখ টাকা। গতকার বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৫ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুন বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *