শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড আগামী ৩ মে বৃহস্পতিবার লেনদেন স্থগিত থাকবে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রতিষ্ঠান দুইটি আগামী ৩ মে বৃহস্পতিবার বার্ষিক সাধারন সভার (এজিএম) রের্কড ডেট নির্ধারণ করা হয়েছে। আর এ কারনে প্রতিষ্ঠান দুইটি বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে।
আগামী ৬ মে রবিবার থেকে প্রতিষ্ঠান দুইটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএম





