দুই শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৬৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১০ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ২৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫৬৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *