শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।
এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২০ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২.৪৬ টাকা।
আর এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ২৫.৩১ টাকা। যা গত বছরে একই সময় ছিল ২৪.৩১ টাকা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ১৯ জুন।
স্টকমার্কেটবিডি.কম/এমএম





