শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ২’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।
স্টকমার্কেটবিডি.কম/বি





