প্রিমিয়ার সিমেন্টের তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

Premier_Cementস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সোমবার ডিএসই’র সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.০৪ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২.০৫ টাকা। এ হিসাবে চলতি বছরে ৩ মাসে কোম্পানিটি আয় ১ কমেছে।

জুলাই-মার্চ এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৬ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৩.৯৩ টাকা। এ হিসাবে চলতি বছরে ৯ মাসে কোম্পানিটি আয় কমেছে।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১.২৭ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ জুন পর্যন্ত ন্যাভ ছিল ৪০.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *