রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে

Republic-insuranceস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তৃতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় প্রকাশ করেছে। এই প্রান্তিকে বিমাটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এই সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪১ পয়সা। এর আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৯ পয়সা।

সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিমার শেয়ার প্রতি সম্পদ মূল্য তুলে ধরা হয়।

এই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৪ টাকা ৩৬ পয়সা। এর আগের এর পরিমাণ ১৪ টাকা ৬৩ পয়সা ছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *