শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। এই কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৪ সালের সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ২৭ আগষ্ট থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।
গত বছর কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৩ সালের সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/বি





