লিব্রা ইনফিউশনের দর বাড়ার সংবেদশীল তথ্য নেই

libraস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। সোমবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ৪ ফেব্রুয়ারি এ শেয়ারের দর ছিল ৪৮৬.৯০ টাকা এবং গতকাল রবিবার এ শেয়ারের দর দাঁড়ায় ৫৮৫.৫০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে লিব্রা ইনফিউশন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *