টানা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।
বেলা পৌনে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৪৬। এরই মধ্যে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকার মতো। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৭২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪।
মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার কিছু বেশি।
স্টকমার্কেটবিডি.কম/এম





