স্টাইল ক্রাফটের ইপিএস দ্বিগুণ বেড়েছে

style-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা য়ায়।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ৫৮ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির অায় ছিল ৭ টাকা ১৯ পয়সা । এ হিসাবে কোম্পানির শেয়ার প্রতি আয় দ্বিগুণের বেশি বেড়েছে।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৪৭৯ টাকা ৫৩ পয়সা। চলতি বছরে ৩০ জুন যা ছিল ৩৮৯ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *