শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ এপ্রিল আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০১৮ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ২টা ৩৫ মিনিটে রাজধানীর গুলশানে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএম





