২ ঘণ্টায় ডিএসই ও সিএসইতে সূচকের পতন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪৭ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ২১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮২৯ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৩৬.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৭৫ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *