সপ্তাহের শেষ কার্য দিনে ডিএসই ও সিএসইতে সূচকের উত্থানে লেনদেন চলছে। বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও বেড়েছে।
আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ১৯ কোটি ৪ লাখ টাকার শেয়ার।
এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১৫পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে প্রায় ১ হাজার ৩৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮০ পয়েন্টে।
এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৬৭.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯০৭পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
স্টকমার্কেটবিডি.কম/এমএম





