

Day: December 10, 2025
সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেড গত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।
এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.২০ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ৩৪.০৬ টাকা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।
স্টকমার্কেটবিডি.কম/এ
তমিজ উদ্দিন টেক্সটাইলের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভূক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫০ টাকা। এই সময় কোম্পানিটির আয় বেড়েছে।
আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৬০ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৮৩ টাকা।
এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮২.৯৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৮২.৩০ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/
পপুলার লাইফের সাবেক চেয়ারম্যানের মৃত্যুতে হত্যা মামলা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান হাসান আহমেদের (৫৬) মৃত্যুকে কেন্দ্র করে আদালতের নির্দেশে পল্টন থানায় হত্যা মামলা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।
তিনি জানান, হাসান আহমেদ পপুলার লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান ছিলেন। পরিবারকে নিয়ে থাকতেন পল্টন বক্স কালভার্ট রোড রূপায়ন তাজ ভবনের লিফটের ১৪ তলায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি হৃদরোগে ভুগছিলেন। সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার পরে ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি মারা যান।
তিনি আরও জানান, হাসান আহমেদের ভাইরা একটা অভিযোগ করেছেন, তার প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তার মরদেহ পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি সালাউদ্দিন মিয়া জানান, হাসান আহমেদের স্বজনদের পক্ষ থেকে আদালতে একটি মামলা করা হয়েছে। আদালতের নির্দেশনা আমরা পেয়েছি। সেই অনুযায়ী একটি হত্যা মামলা রুজু করা হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাসান আহমেদের মৃত্যু নিয়ে তার শ্বশুরবাড়ির সদস্যদের সন্দেহ করা হচ্ছে।
স্টকমার্কেটবিডি.কম/
খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩ টায় রাজধানীর রামপুরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
ডমিনেজ স্টিলের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা সাড়ে ৩ টায় নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
রংপুর ডেইরি ফুডের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩ টায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
হাও ওয়েল টেক্সটাইলের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাও ওয়েল টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩১ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন সকাল ৯ টায় রাজধানীর প্রগতি স্মরণীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/বি
বাণিজ্য মেলা বন্ধ চায় পরামর্শক কমিটি
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার সুপারিশ করেছে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। কমিটি বাণিজ্য মেলাও বন্ধ চায় বলেও জানানো হয়।
মঙ্গলবার পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. সহিদুল্লার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি ঊর্ধ্বমুখী হলেও রাজধানীর অদূরে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ হয়নি। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বিধিনিষেধ জারি করলেও দোকানপাট-শপিং মল বন্ধ ঘোষণা না করায় গত ১১ জানুয়ারি বাণিজ্য মেলা চালু রাখার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়।
স্টকমার্কেটবিডি.কম/
একনেকে সাড় চার হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল ও রংপুর, জামালপুর ও যশোর জেলায় বিটাকের ৬টি প্রশিক্ষণ কেন্দ্রসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬২১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩ হাজার ৫৫ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ১ হাজার ৫৬৬ কোটি ১৩ লাখ টাকা ব্যয় করা হবে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
গণভবন থেকে ভিডিও কলে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ একনেকের বাকি সদস্যরা ছিলেন রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে।
একনেকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নেত্রকোনা-বিশিউড়া-ঈশ্বরগঞ্জ সড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি টাকা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ২১ লাখ টাকা। ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৪০ লাখ টাকা। শেখ হাসিনা সেনানিবাস বরিশাল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৩১ কোটি ১০ লাখ টাকা। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০৬ কোটি ৮ লাখ টাকা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২০০ কোটি ৫৪ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের এপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২ লাখ টাকা। ফ্লাড অ্যান্ড রিভারব্যাংক ইরিশন রিস্ক ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮০৩ কোটি ৭ লাখ টাকা।
ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ (ইউএফ-৮৫) প্ল্যান্ট স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭২৪ কোটি ৩০ লাখ টাকা। গোপালগঞ্জ, সুনামগঞ্জ, বরিশাল, রংপুর, জামালপুর এবং যশোর জেলায় বিটাকের ৬টি কেন্দ্র স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১৩২ কোটি ৬১ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/




