স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন আজও আদালতে জমা পড়েনি। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৪ মার্চ নতুন তারিখ ঠিক করেছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আজ মঙ্গলবার এ তারিখ ঠিক করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ৬২ বার পেছানো হলো।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আজ তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দেয়নি। পরে আদালত তদন্ত প্রতিবেদন জমার জন্য ৪ মার্চ নতুন তারিখ দেন।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। অজ্ঞাতনামা ব্যক্তিরা সুইফট পেমেন্ট পদ্ধতিতে প্রতারণার আশ্রয় নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে এই বিপুল অর্থ হাতিয়ে নেয়।
পরে বিভিন্ন সময় ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত আসে। কিন্তু এখনো ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার ৩৯ দিন পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে মতিঝিল থানায় মামলা করা হয়। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে।
স্টকমার্কেটবিডি.কম////





স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :