বিদেশে ব্র্যাক ব্যাংক এর কার্ড দিয়ে ক্যাশ তোলা বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাইরে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে নগদ অর্থ তোলা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার ব্যাংকটির রিটেল ব্যাংকিং ইউনিটের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নগদ অর্থ তোলার কোনো রেকর্ড না থাকায় ব্যাংকটি এ সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল রাতে ব্র্যাক ব্যাংকের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, এই স্থগিতাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হবে।

এতে আরও বলা হয়, ‘প্রিয় গ্রাহক, ২৪ ডিসেম্বর ২০২৩ থেকে ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সকল প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।’

দেশে ডলার সংকট চলমান থাকায় এমন ঘটনা ঘটলো

স্টকমার্কেটবিডি.কম///

এবারের বাণিজ্যমেলা শুরু হবে নির্বাচনের পর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) শুরু সময় পিছিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

সাধারণত ইংরেজি নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি উদ্বোধন হয়ে এক মাস চলে এ মেলা।

তবে এবছর ৭ জানুয়ারি নির্বাচন হওয়ায় একই মাসের তৃতীয় সপ্তাহে মেলা শুরুর লক্ষ্য রেখে কাজ এগিয়ে নিচ্ছে আয়োজন প্রতিষ্ঠান ইপিবি। ইতোমধ্যে মেলার স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ শুরু হয়েছে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া ভাড়ানো হয়েছে। যেদিনই শুরু হবে সেদিন থেকেই পরবর্তী এক মাসব্যাপী চলবে এই মেলা।

ইপিবি সূত্রে জানা গেছে, মেলার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে স্টল বরাদ্দ, প্রধান ফটক, টিকিটিং বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। গত বছরের তুলনায় এবার স্টলের ভাড়া ভাড়ানো হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে সব স্টল বরাদ্দ শেষ হবে। আর ইজারাসংক্রান্ত অন্য সব প্রক্রিয়াও চলতি সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আগামী মেলায় মূল্য ধরা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে স্টল ভাড়া ন্যূনতম তিন লাখ ৫০ হাজার থেকে বাড়িয়ে সাধারণ স্টলের চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

দর্শনার্থীদের প্রবেশ ফি গত বছরের মতোই রাখা হয়েছে। প্রাপ্তবয়স্কদের মেলায় প্রবেশের টিকিট মূল্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের ২৫ টাকা করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

ঋণপত্র খোলায় বৈষম্যের শিকার ক্ষুদ্র ব্যবসায়ীরা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ব্যাংক-ব্যবসায়ী সম্পর্কের ফলে বড় বড় ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খোলার সুযোগ পেলেও বৈষম্যর শিকার ছোট ব্যবসায়ীরা। ফলে তাদের এলসি খোলা কমেছে অর্ধেকের বেশি। এই অবস্থায় বিলাসী পণ্য আমদানি সাময়িক বন্ধ রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানিতে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের।

জানা যায়, বর্তমানে নির্ধারিত দামের চেয়ে ১২ থেকে ১৩ টাকা বেশি দিয়ে ডলার কিনতে হচ্ছে।

তারপরও ডলার দ্রুত পাওয়া নির্ভর করছে ব্যবসায়ী ও ব্যাংকগুলোর প্রভাব ও কৌশলের ওপর। পেলে প্রকাশ্যে দিতে হচ্ছে এক দাম, আর অন্যভাবে দিতে হচ্ছে বাড়তি দাম।

আমদানিকারকরা বলছেন, আগের যেকোনো সময়ের চেয়ে চলতি মাসে বেশি দামে এলসি (ঋণপত্র) খুলতে হচ্ছে। আর নির্ধারিত দামে ডলার পাওয়া যাচ্ছে না।
তাই বাধ্য হয়ে বেশি দামে ডলার কিনতে হচ্ছে। বাড়তি সেই দাম পরিশোধ করা হচ্ছে ভিন্ন উপায়ে।

দেশের বেশির ভাগ আমদানিকারক প্রতিষ্ঠানকে এ অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। অবশ্য প্রভাবশালী ব্যবসায়ীরা ব্যাংক থেকে কিছুটা কম দামে ডলার কিনতে পারলেও সাধারণ ব্যবসায়ীরা পান নির্ধারিত দামের চেয়ে বেশি দরে।

একইভাবে ঋণপত্র খোলার ক্ষেত্রে বড় ও প্রভাবশালী ব্যবসায়ীরা ব্যাংকের কাছ থেকে সুবিধা পান, তবে সাধারণ ব্যবসায়ীদের অনেককেই ডলার সংকটের কারণে ঋণপত্র খুলতে হিমশিম খেতে হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

ভরা মৌসুমেও বাড়ছেই আলুর দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাধারণত বাজারে নতুন আলু উঠলেই দাম কমতে শুরু করে। কিন্তু এবার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বাজারে নতুন আলু উঠছে, পুরোনো আলুও আছে। কিন্তু দাম কমার বদলে বাড়ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে এসেও পুরোনো আলু বেশ চড়া দামেই বিক্রি হচ্ছে। অথচ অন্য বছরগুলোতে এ সময়ে পুরোনো আলুর চাহিদা একেবারে পড়ে যেত এবং দামও কমত। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, এখনো নতুন আলু পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হয়নি। সে কারণে নতুন ও পুরোনো দুই ধরনের আলুর দামই বাড়ছে।

রাজধানীর মালিবাগ, মগবাজার ও কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেছেন,‘বাজারে নতুন ও পুরোনো আলুর কেজি পড়ছে ৮০ টাকা। পুরোনো আলুর দাম কোথাও কোথাও একটু কমে ৭০ টাকা কেজিতেও মিলছে। আবার নতুন আলু আকারে বেশি ছোট হলে সেটির দামও একটু কম রাখা হয়। তবে প্রমাণ সাইজের যেকোনো আলুই ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। গত সপ্তাহ থেকে উভয় পদের আলুর দাম কেজিতে অন্তত ১০ টাকা বেড়েছে। তারা বলেন, মৌসুমের শুরুতে নতুন আলুর দাম কয়েক দিন একটু বেশি থাকলেও কখনো পুরোনো আলুর দাম এত বেশি হতে দেখিনি।’

বাজারে নতুন আলু আসতে শুরু করায় স্থানীয় কৃষকদের সুরক্ষা দিতে নতুন করে আমদানির অনুমতি দেওয়ার চিন্তা নেই সরকারের। অন্যদিকে বাজারে পর্যাপ্ত আলু না আসায় দামও কমছে না। বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভারত থেকে আলু আমদানি বন্ধ হওয়ার কারণেও বাজার চড়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এ সময়ে এবারই সর্বোচ্চ দামে আলু বিক্রি হচ্ছে। এ ছাড়া নভেম্বরেও আলুর কেজি ৫০ টাকার আশপাশে ছিল। এবার অন্যান্য সবজির দামও বেশি। এটিও আলুর বাড়তি দামের আরেকটি কারণ।

শুধু রাজধানীতে নয়, আলুর উৎপাদনস্থলেও দাম বেশী দেখা যাচ্ছে। গত সোমবার জয়পুরহাট শহরের নতুনহাটে নতুন আলু খুচরায় ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়। সেখানকার আলু ব্যবসায়ীরা বলেন, আগাম জাতের আলুর সরবরাহ কম হওয়ায় দাম কমছে না। তবে কয়েক দিনের মধ্যে আলুর সরবরাহ বাড়বে। তখন দাম দ্রুত নেমে আসবে বলে মনে করেন তারা।

এবার আগাম জাতের আলুর উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কম। সরকার খুচরায় আলুর দাম প্রতি কেজি ৩৫-৩৬ টাকা বেঁধে দিলেও কার্যকর হয়নি। গত সেপ্টেম্বর থেকেই দেশের আলুর বাজার চড়া। এক দফায় ৬০ হাজার টন আলু আমদানি করা হলেও সংকট কাটেনি।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গত রোববারের বাজারদরের তালিকানুযায়ী, ঢাকায় মানভেদে প্রতি কেজি নতুন ও পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। সরকারি সংস্থাটির হিসাব পর্যালোচনায় দেখা যায়, গত এক মাসে আলুর দাম বেড়েছে ৩৭ শতাংশের মতো। গত বছরের এই সময়ে ঢাকার বাজারে নতুন ও পুরোনো আলুর কেজি ছিল ২০ থেকে ২৫ টাকা। এর মানে, দেশে এক বছরের ব্যবধানে পণ্যটির দাম বেড়েছে ১৮৯ শতাংশ।

বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা হিমাগার সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, হিমাগারে পুরোনো আলু শেষ। এখন নতুন আলুর সময়। তবে এবার উঁচু জমিতে আগাম জাতের আলুর ফলন ব্যাহত হয়েছে। অন্যথায় ডিসেম্বরের মাঝামাঝি বাজারে আলুর সরবরাহ ব্যাপকভাবে বাড়ত এবং দামও কমত।

স্টকমার্কেটবিডি.কম///

ইউনিয়ন ব্যাংকের নালিতাবাড়ী শাখা শুভ উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শরীয়াহ্ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়েশেরপুরেইউনিয়ন ব্যাংক পিএলসি. এর নালিতাবাড়ীশাখা শুভ উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নালিতাবাড়ী শাখারউদ্বোধন করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকশফিউদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মুকছেদুর রহমান লেবু এবংইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং শেরপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

লোহিত সাগরে সংঘাত: বাড়ছে আমদানি-রপ্তানি খরচ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লোহিত সাগরে পণ্যবাহী জাহাজে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার কারণে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ হয়ে জাহাজ চলাচল করায় পণ্য পরিবহনের খরচ বেড়েছে। বাংলাদেশের আমদানি ও রপ্তানিকারকদের ওপর এর প্রভাব পড়ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্যিক জাহাজগুলোকে পাঁচ হাজার ৬০০ কিলোমিটার বাড়তি পথ পাড়ি দিতে হওয়ায় পণ্য পরিবহনে দুই সপ্তাহ বেশি সময় লাগছে। এতে পরিবহন খরচ ৪০ শতাংশেরও বেশি বেড়ে যাচ্ছে।

জাহাজগুলো অতিরিক্ত খরচ হিসেবে প্রতি টিইইউযের (২০ ফুট কনটেইনার) জন্য ৭০০ থেকে দেড় হাজার ডলার পর্যন্ত ‘মাশুল আরোপ করার ঘোষণা দিয়েছে’।

এ ধরনের বাড়তি খরচ বাংলাদেশের রপ্তানিতে ব্যাপক ও আমদানিতে তুলনামূলক কম প্রভাব ফেলবে।

জাহাজ পরিবহনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, বাংলাদেশ থেকে মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশের বেশি যায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল ও কানাডার বন্দরগুলো। যা মূলত লোহিত সাগর দিয়ে যায় এবং দেশের আমদানির আট থেকে ১০ শতাংশ আসে ওই পথ দিয়ে।

রপ্তানিকারকরা এই অতিরিক্ত খরচে সরাসরি প্রভাবিত নাও হতে পারেন। কারণ বিদেশি ক্রেতারা সাধারণত পরিবহন খরচ বহন করেন, তবে আমদানিকারকরা এর কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন।

কনটেইনার শিপিংয়ে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মেডিটেরানিয়ান শিপিং কোম্পানি (এমএসসি) ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা এবং মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, স্ক্যান্ডিনেভিয়া, বাল্টিক ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে যাওয়া সব চালানে আগামী ১ জানুয়ারি থেকে প্রতি ২০ ফুট কনটেইনার জন্য এক হাজার ডলার ও ৪০ ফুট কন্টেইনারের জন্য দেড় হাজার ডলার কন্টিজেন্সি অ্যাডজাস্টমেন্ট চার্জ (সিএসি) আরোপের ঘোষণা দিয়েছে।

এমএসসির এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে।

এপি মোলার-মারস্ক গ্রুপ পূর্ব এশিয়া থেকে উত্তর ইউরোপ ও উত্তর আমেরিকার পূর্ব উপকূলের রুটের জন্য প্রতি ৪০ ফুট কন্টেইনারে ৪০০ ডলার ট্রানজিট ডিসট্রাকশন চার্জ (টিডিএস) নেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র : ডেইলি স্টার

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় বিডি থাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিডি থাই এলুমিনিয়াম লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৭ লাখ টাকা।

সী পার্লস রিসোর্ট এন্ড স্পার ১৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- অলিম্পিক এক্সেসরিজের ১৭ কোটি ৬৪ লাখ, ফার্ষ্ট প্রাইম মি. ফান্ডের ১৬ কোটি ৬১ লাখ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৫ কোটি ৯১ লাখ, সেন্ট্রাল ফার্মার ১৩ কোটি ৪৯ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ১০ কোটি ৫৮ লাখ, কহিনূর কেমিক্যালসের ১০ কোটি ৩৫ লাখ ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৯ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. বিডি থাই এলুমিনিয়াম
  3. সী পার্লস রিসোর্ট
  4. অলিম্পিক এক্সেসরিজ
  5. ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড
  6. খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং
  7. সেন্ট্রাল ফার্মা
  8. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  9. কহিনূর কেমিক্যালস
  10. মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

দিনশেষে দুই এক্সচেঞ্জেই লেনদেন ও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ৭১ লাখ টাকা। গত রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১২ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৯টির আর অপরিবর্তিত আছে ১৭৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বিডি থাই এলুমিনিয়াম, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, অলিম্পিক এক্সেসরিজ, ফার্ষ্ট প্রাইম মি. ফান্ড, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সেন্ট্রাল ফার্মা, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কহিনূর কেমিক্যালস ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ১০৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬৬ লাখ টাকা। গত রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সিভিও পেট্রোর শেয়ার দর বৃদ্ধির তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সিভিও পেট্রো কেমিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি