মধ্যরাতে ইউনিয়ন ব্যাংকের কম্বল বিতরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সামাজিক দায়বদ্ধতাকর্মসূচীর অংশ হিসেবে ইউনিয়ন ব্যাংক পিএলসি.মধ্যরাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওএ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম এবং মানবসম্পদ বিভাগের প্রধান ইভিপি মোঃ মাইনুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও বিভাগীয় প্রধানগণ।

স্টকমার্কেটবিডি.কম///

না.গঞ্জে বকেয়া বেতন না দিয়েই ২ গার্মেন্টস বন্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করেই বন্ধ ঘোষণা করা হয়েছে ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানাটি। প্রতিবাদে সড়ক অবরোধের চেষ্টা চালিয়ে বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা।

এছাড়া রূপসী গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজের পোশাক কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা।

পরে শিল্প পুলিশের পক্ষ থেকে মালিক পক্ষের সঙ্গে কথা হয়, তারা সোমবার বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা ফিরে যায়। কারখানাটির ডাইং ও নিটিংসহ বিভিন্ন সেকশনে অন্তত সাত হাজার শ্রমিক কাজ করে।

শিল্প পুলিশ-৪ এর পরিদর্শক (ইনটেলিজেন্স) সেলিম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, বুধবার ও বৃহস্পতিবার ডিসেম্বর মাসের আংশিক ও জানুয়ারি মাসের বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেন কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে কারখানার ভেতরে আন্দোলনের নামে কাজ বন্ধ করে অস্থিরতা তৈরির চেষ্টা করে শ্রমিকরা। এ সময় কারখানায় বহিরাগতরা তাদের হুমকি দেয় এমন অভিযোগ এনে তারা কারখানা তালাবদ্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে বিকেলে ‘বেআইনিভাবে শ্রমিক ধর্মঘট ও বিশৃঙ্খলা সৃষ্টির’ কারণ উল্লেখ করে কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ।

স্টকমার্কেটবিডি.কম///

আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি নিয়ে আশাবাদী সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণের তৃতীয় কিস্তি বাংলাদেশ পেতে পারে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

গত বুধবার সচিবালয়ে আইএমএফের আবাসিক প্রতিনিধি জয়ন্দু দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এই আশা ব্যক্ত করেন।

ঋণ কর্মসূচির তৃতীয় কিস্তির অগ্রগতি মূল্যায়ন করতে ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটির একটি দল বাংলাদেশ সফরের কয়েক সপ্তাহ আগে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এক বছর আগে আইএমএফ বোর্ড আর্থিক সংকটে থাকা বাংলাদেশকে সহায়তার জন্য এই ঋণ অনুমোদন করে। গত বছরের ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তির ৪৪ কোটি ৭৮ লাখ ডলার ও ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার দেয় সংস্থাটি।

বৈদেশিক মুদ্রার ন্যূনতম রিজার্ভ (এনআইআর) ও কর-রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়া সত্ত্বেও আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন দেয়। আগামী মে মাসে আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি দিতে পারে।

আগামী মাসে সফরকালে আইএমএফ দল ২০২৩ সালের ডিসেম্বরে নির্ধারিত লক্ষ্যমাত্রার ভিত্তিতে সরকারের পারফরম্যান্স পর্যালোচনা করবে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও বেড়েছে ২ দশমিক ৭৪ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.৪৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১২.৪৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা ১২.৭৭ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৩৪ পয়েন্ট বা ২.৭৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৫ দিনে ডিএসই’র বাজার মূলধন বেড়েছে ১৬,৪০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৬ হাজার ৪০০ কোটি টাকা বেড়েছে। এই সপ্তাহে সেখানে মোট লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৮৪.৩৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৪৭৫ কোটি টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৮৪কোটি টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৪.৩৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে দিনের গড় লেনদেন ১৬৯৫ কোটি ৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে এই লেনদেন হয়েছিল ৯১৬ কোটি ৯৫ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৮৪.৩৬ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৯.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২১.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৩৮ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৪.৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩৮৭ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮২টির, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার ও ইউনিটের দর। আর ১০টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭২ হাজার ৫২৬ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১৬ হাজার ৪০০ কোটি টাকা অর্থ্যাৎ ২.১৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় ফুয়াং ফুডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফুয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪৬ কোটি ৩৬ লাখ টাকার।

বিডি থাই এলুমিনিয়াম লিমিটেডের ২৩০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ২১৮ কোটি ৮৮ লাখ, সেন্ট্রাল ফার্মার ২০২ কোটি ২৮ লাখ, আইএফআইসি ব্যাংকের ১৮৭ কোটি ৪১ লাখ, অলিম্পিক এক্সেসরিজের ১৭৫ কোটি ৩২ লাখ, ফরচুন সুজের ১৭৩ কোটি ৩৩ লাখ, মালেক স্পিনিংর ১৬০ কোটি ১৯ লাখ ও ইভেন্সি টেক্সটাইলের ১৫০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি