ডিসেম্বর পর্যন্ত রাজস্ব লক্ষ্যমাত্রার ৮৭.৭০% অর্জিত: অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তবে কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে ২৩২২৭ দশমিক ১৯ কোটি টাকা।

সোমবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে আওয়ামী লীগের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের এক প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ হতে (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা এবং স্ট্যাম্প শুল্ক বাবদ (অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিজস্ব লক্ষ্যমাত্রা) ১৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৩ হাজার ৬১৭ দশমিক ৫৭ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত লক্ষ্যমাত্রার ৮৭ দশমিক ৭০ শতাংশ অর্জিত হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বরও ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব আদায়ের পরিমাণ (জাতীয় রাজস্ব বোর্ড অংশ) ১ লাখ ৬৫ হাজার ৬২৯ দশমিক ৭৫ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি খাতে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ১ হাজার ৬২৬ কোটি টাকা রাজস্ব আহরণ করা হয়েছে। এ সময়ে (২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর ২০২৩ মাস পর্যন্ত) কর রাজস্ব লক্ষ্যমাত্রা অনুযায়ী ঘাটতি রয়েছে। যার পরিমাণ ২৩ হাজার ২২৭ দশমিক ১৯ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

ভারত থেকে ছয় পণ্য আমদানিতে সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজান মাসে বাংলাদেশে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পেঁয়াজ, চিনি, ডাল, মসলাসহ ছয়টি নিত্যপণ্য আমদানির ক্ষেত্রে ভারতের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। দেশটির সঙ্গে সম্পর্ক আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নয়াদিল্লি সফর বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারত সফরকালে দেশটির বাণিজ্যমন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে আমার বৈঠক হয়েছে। বাংলাদেশ ভারত থেকে যেসব নিত্যপণ্য আমদানি করে থাকে, সেসব পণ্যের ক্ষেত্রে আমরা ভারতের কাছে বিশেষ সহযোগিতা চেয়েছি; বিশেষ করে, ছয়টি নিত্যপণ্যের জন্য। আলোচনার পরিপ্রেক্ষিতে ভারতের বাণিজ্যমন্ত্রী ৫০ হাজার মেট্রিক টন চিনি এবং ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ এখনই ছাড় করার কথা বলেছিলেন। আমি ১ লাখ মেট্রিক টন চিনি এবং ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ চেয়েছি।

আসন্ন রমজানকে কেন্দ্র করে বাংলাদেশে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতেই সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

আনুষ্ঠানিকভাবে ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম////

২০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন জেফ বেজোস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অনলাইন খুচরা বিক্রয় ও ক্লাউড সেবার এক কোটি ২০ লাখ শেয়ার বিক্রি করেছেন অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর এই শেয়ারের মূল্য প্রায় ২০০ কোটি ডলার। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থার কাছে অ্যামাজনের পাঠানো এক চিঠির সূত্রে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত বুধ ও বৃহস্পতিবার এসব শেয়ার কেনাবেচা হয়েছে।

তবে গত সপ্তাহে অ্যামাজনের পক্ষ থেকে জানানো হয়েছিল, জেফ বেজোস অ্যামাজনের ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি শেয়ার বিক্রি করে দিতে পারেন।

গত বছরের শেষ দিকে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে এই শেয়ার বিক্রির পরিকল্পনা করেন বেজোস। অ্যামাজনের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, এই শেয়ার বিক্রয়ের কাজ ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে শেষ করার কথা।

২০২১ সালে অ্যামাজনের প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দিয়ে জেফ বেজোস নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৯৪ সালে তিনি বই বিক্রির প্ল্যাটফরম হিসেবে অ্যামাজন প্রতিষ্ঠা করেছিলেন।

বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে অন্যতম জেফ বেজোস বর্তমানে দ্বিতীয় শীর্ষ ধনী। ব্লুমবার্গ বিলিয়নেয়ার ইনডেক্সের তথ্যানুসারে, বর্তমানে তাঁর সম্পদের মূল্য ২০ হাজার কোটি ডলারের বেশি।

বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ওয়ারেন বাফেট ও বিল গেটসের দান-খয়রাতের উজ্জ্বল ইতিহাস থাকলেও বেজোস এ ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে।

স্টকমার্কেটবিডি.কম//////

ট্রেজারি বন্ডে বিনিয়োগে ঝুঁকি নেই: মোহাম্মদ তারেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিশেষ করে ট্রেজারি বন্ডে বিনিয়োগে ঝুঁকি শূন্য বলে জানিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট ড. মোহাম্মদ তারেক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) এবং রয়্যাল ক্যাপিটালের যৌথ উদ্যোগে ‘ইনভেস্টিং বেসিকস অব ফিক্সড ইনকাম সিকিউরিটিজ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পল্টনের আলরাজি কমপ্লেক্সে সিএমজেএফের অডিটোরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ তারেক বলেন, ঝুঁকি কম হওয়ার কারণ এটার দায়িত্ব সরকারের। এছাড়া হাই লেভেলের যে করপোরেট বন্ডগুলো রয়েছে সেগুলোতেও ঝুঁকির পরিমাণ কম।

তিনি বলেন, সব মানুষের ঝুঁকি নেওয়ার ক্ষমতা সমান নয়। কেউ কেউ বেশি রিস্ক নিতে পারেন, আবার কেউ কম নিতে পারেন। তাই সব বিনিয়োগকারী এক নয়। এ জায়গা থেকে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ হতে পারে বিনিয়োগের ভালো অপশন। কারণ এতে রিস্ক তুলনামূলক কম।

তিনি আরও বলেন, আমাদের বন্ড মার্কেট মোটামুটি সূচনা হয়ে গেছে এবং গ্রাজুয়ালি আরও নতুন নতুন প্রোডাক্ট আসছে। এই মুহূর্তে তিনটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) চালুর প্রক্রিয়ায় রয়েছে। ইটিএফ এমন একটি প্রোডাক্ট মোর লাইক এ মিউচুয়াল ফান্ড। তাছাড়া বাজারে সুকুক বন্ড এসেছে, ট্রেজারি বিলটা বেশ ভালো করছে, কারণ সরকারের ফাইন্যান্সিং প্রয়োজন বেশি আছে। ট্রেজারি বিলে বেশ ভালো বিনিয়োগ সুযোগও তৈরি হয়েছে।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন রয়্যাল ক্যাপিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মামুনুর রশিদ। কর্মশালায় প্রশিক্ষণ দেন রয়্যাল ক্যাপিটালের হেড অব রিসার্চ আকরামুল আলম।

স্টকমার্কেটবিডি.কম////

রেনেটার নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের নাম পরিবর্তন করার সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় ডিএসইর পরিচালনা বোর্ড। আগামীকাল মঙ্গলবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে রেনেটা পিএলসি। কোম্পানিটির আগের নাম ছিল রেনেটা লিমিটেড।

যথাযথ আইন মেনে কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। এ ক্ষেত্রে শেয়ারহোল্ডারদেরও সম্মতি নেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

এপেক্স ফুটওয়্যারের উদ্দ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সৈয়দ মন্জুর এলাহী নামে এই উদ্দোক্তা পরিচালক কোম্পানিটির ১১ হাজার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় স্থানে বিএসসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৬১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিএসসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫১ কোটি ৫১ লাখ টাকা।

আইএফআইসি ব্যাংকের ৪৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ফরচুন সুজের ৪৯ কোটি ৬ লাখ, ফুয়াং সিরামিকসের ৪৫ কোটি ৮ লাখ, এবি ব্যাংকের ৩৯ কোটি ৯৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৩৫ কোটি ৮২ লাখ, মালেক স্পিনিংর ৩৫ কোটি ৪৮ লাখ, সেন্ট্রাল ফার্মার ৩৪ কোটি ৬২ লাখ ও এ্যাডভেন্ট ফার্মার ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ফার্মা
  2. বিএসসি
  3. আইএফআইসি ব্যাংক
  4. ফরচুন সুজ
  5. ফুয়াং সিরামিকস
  6. এবি ব্যাংক
  7. ওরিয়ন ইনফিউশন
  8. মালেক স্পিনিং
  9. সেন্ট্রাল ফার্মা
  10. এ্যাডভেন্ট ফার্মা।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের পতন হযেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৬৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৯৩ কোটি ১৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৮৫২ কোটি ৫১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৫৪টির আর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, বিএসসি, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফুয়াং সিরামিকস, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা ও এ্যাডভেন্ট ফার্মা।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪০ কোটি ২৮ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২৩ কোটি ৮০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে লাভেলাে আইসক্রিম ও ফুয়াং সিরামিকস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গুলশানে মিরাকলের কর্পোরেট অফিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি গুলশানে মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্পোরেট অফিস রাজধানীর গুলশানে করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির কর্পোরেট অফিস রাজধানীর গুলশানে ৯৯ নম্বর ভবনে করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি