স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দুই মাসের জন্য বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন। মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার রাত ১২টা থেকে ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পটুয়াখালী পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ জানিয়েছে, এতে বিদ্যুৎ বিতরণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট ক্ষমতার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ম্যানেজার প্রকৌশলী শাহ আব্দুল মাওলা বলেন, ‘বিদ্যুৎ কেন্দ্রের মেজর রক্ষণাবেক্ষণের জন্য রোববার মধ্য রাত থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রাখা হয়েছে। এ রক্ষণাবেক্ষণে সময় লাগবে অন্তত দুই মাস।’
তিনি আরও বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গত বছর প্রথম ইউনিটের মেজর রক্ষণাবেক্ষণের কাজ করা হয়। এ বছর দ্বিতীয় ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।’
‘মেজর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ইউনিটটি পুনরায় উৎপাদন শুরু করবে। পরে প্রথম ইউনিটের নিয়মিত বার্ষিক রুটিন রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। এতে ২০-২৫ দিন সময় লাগবে,’ বলেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জোবায়ের আহমেদ বলেন, ‘আমরা আগেই রক্ষণাবেক্ষণের কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু দেশে বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে দুই দফা পেছানো হয়েছে। পরে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রোববার থেকে একটি ইউনিটের উৎপাদন বন্ধ করে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে।’
স্টকমার্কেটবিডি.কম////





স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি ডেস্ক :
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :