মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে করা যাবে ২ লাখ টাকা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে ৩ লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া ব্যবসায় থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে।

আর হিসাবের স্থিতির সীমা ৩ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। তবে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)। এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম///

গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্কারোপের ঘোষণা ট্রাম্পের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এবার গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্পের এমন সিদ্ধান্ত বাণিজ্যিক অংশীদারদের পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে। ফলে বাণিজযুদ্ধ আরও ছড়িয়ে পড়বে।

ট্রাম্পের এই ঘোষণার পর বৃহস্পতিবার এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে গাড়ি নির্মাতাদের শেয়ারের দামে ব্যাপক পতন হয়েছে।

জাপান সরকার ওয়াশিংটনের এই পদক্ষেপকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করেছে। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, টোকিও সব ধরনের পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে।

ট্রাম্প ওভাল অফিসে এ সংক্রান্ত আদেশে সই করার সময় বলেন, আমরা যা করতে যাচ্ছি তা হলো যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পের শুল্ক আরোপকে তার দেশের কর্মীদের ওপর সরাসরি আক্রমণ বলে অভিহিত করেছেন। পাল্টা পদক্ষেপের বিষয়ে আলোচনা করার জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক করবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞদের মতে, তার এই নতুন বাণিজ্যনীতিতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে কানাডার ওপর।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ইস্পাত বাণিজ্য অংশীদার। পাশাপাশি, কানাডা দেশটির সবচেয়ে বড় অ্যালুমিনিয়াম সরবরাহকারীও বটে।

সম্প্রতি ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর ওয়াইন-শ্যাম্পেনসহ অন্যান্য অ্যালকোহলযুক্ত পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/////

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বিমা খাতের কোম্পানি ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিমাটির পরিচালনা বোর্ডের সিদ্ধান্তে এদিন বেলা ৪টায় বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) গত ৩১ ডিসেম্বর ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভা থেকে লভ্যাংশ, এজিএম ও রেকর্ড ডেটের সিদ্ধান্ত নিয়ে তা শেয়ারহোল্ডারদের জানানো হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রেকিট বেনকাইজারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের প্রতিষ্ঠান রেকিট বেনকাইজার লিমিটেড বাৎসরিক বোর্ড সভা আগামী ৭ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২৪ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

এই সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে বেক্সফার্মা; ২য় স্থানে ওরিয়ন ইনফিউশন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৫ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ২০ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকসের ১১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিচ হ্যাচারির ১০ কোটি ৪৩ লাখ, লাভেলো আইসক্রিমের ৮ কোটি ৬৬ লাখ, এস আলম স্টিলসের ৬ কোটি ৮০ লাখ, উত্তরা ব্যাংকের ৬ কোটি ৭৩ লাখ, স্কয়ার ফার্মার ৬ কোটি ১৬ লাখ, ইবিএলের ৬ কোটি ০০ লাখ ও এবিবি ফার্ষ্ট মি. ফান্ডের ৫ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. বেক্সফার্মা
  2. ওরিয়ন ইনফিউশন
  3. শাইনপুকুর সিরামিকস
  4. বিচ হ্যাচারি
  5. লাভেলো আইসক্রিম
  6. এস আলম স্টিলস
  7. উত্তরা ব্যাংক
  8. স্কয়ার ফার্মা
  9. ইবিএল
  10. এবিবি ফার্ষ্ট মি. ফান্ড।

শেষ কার্যদিবসে উভয় এক্সচেঞ্জেই কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯১৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫ কোটি ১৫ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৮টির আর অপরিবর্তিত আছে ৭১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সফার্মা, ওরিয়ন ইনফিউশন, শাইনপুকুর সিরামিকস, বিচ হ্যাচারি, লাভেলো আইসক্রিম, এস আলম স্টিলস, উত্তরা ব্যাংক, স্কয়ার ফার্মা, ইবিএল ও এবিবি ফার্ষ্ট মি. ফান্ড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৪১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ টাকা। গত মঙ্গলবার সেখানে ২০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ক্রাইন সিমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশে সহায়তা করবে চীনের এক্সিম ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউ বলেছেন, তার ব্যাংক বাংলাদেশে চীনা উৎপাদন কেন্দ্র স্থানান্তরে সহায়তা করবে, যাতে অন্যান্য দেশে রপ্তানির জন্য বাংলাদেশকে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে।

চীনের এক্সিম ব্যাংক বাংলাদেশে চীনা অর্থায়িত অবকাঠামো ও জ্বালানি প্রকল্পগুলোর প্রধান অর্থায়নকারী প্রতিষ্ঠান। তবে এবারই প্রথম তারা দক্ষিণ এশিয়ার দেশটিতে চীনা বেসরকারি শিল্প বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

চেন হুয়াইউ আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং মানবসম্পদ দেশটিকে চীন ও বিশ্বের অন্যান্য শীর্ষস্থানীয় কোম্পানির জন্য একটি উৎপাদনকেন্দ্রে রূপান্তরিত করতে পারে।

তিনি বলেন, তিনি শীর্ষ চীনা বেসরকারি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের কারখানা স্থানান্তরের আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁর সরকার বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুবিধা ও একটি বাণিজ্য করিডোর প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। অধ্যাপক ইউনূস আরো বলেন, ‘উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশ চীনের পরিপূরক ভূমিকা পালন করতে পারে।’

তিনি আরও জানান, বাংলাদেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণেও ব্যাংকটি সহায়তা করবে। ভিয়েতনামের অর্থনৈতিক পরিবর্তনের উদাহরণ তুলে ধরে চেন বলেন, চীনা ও পশ্চিমা উদ্যোক্তাদের আকৃষ্ট করতে হলে বাংলাদেশকে তাঁর ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে হবে। এ প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা ভিয়েতনাম থেকে শিখবো।’

স্টকমার্কেটবিডি.কম/////

ঈদের টানা ছুটিতেও অর্থনীতি স্থবিরতায় পড়বে না: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ঈদে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের টানা ৯ দিন ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোন স্থবিরতা তৈরি হবে না। এসময় উপদেষ্টামণ্ডলীর বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবে।

সচিবরা দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হবে না বলে জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, কোনো সমস্যা হবে না। ডিজিটাল পদ্ধতিতে আজকাল সিদ্ধান্ত নেয়া যায়।

উপদেষ্টা বলেন, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে ৭০ হাজার মেট্রিক টন সার এবং স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি দেয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

শ্যামপুর সুগারের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি শ্যামপুর সুগার মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি শেয়ারটিরদর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় শ্যামপুর সুগার মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি