শেয়ারবাজারে তালিকাভুক্ত জিএসপি ফিন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে এই কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৭২ পয়সা যা ২৮ দশমিক ৩৬ শতাংশ বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচ্য বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭২ পয়সা। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ৩৪ পয়সা।
কোম্পানিটির ২০১৪ সমাপ্ত অর্থবছরে ঘোষিত ৫৫ শতাংশ বোনাস শেয়ার বিবেচনা করলে শেয়ার প্রতি আয় দাঁড়ায় ১ টাকা ১১ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৮৬ পয়সা।
সর্বশেষ হিসাব বছরে কোম্পানির কনসোলিডেটেড মুনাফার পরিমাণও বেড়েছে। কোম্পানিটি কর পরিশোধের পর মুনাফা করেছে ১১ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা। আগের বছর একই সময়ে কোম্পানিটি কনসোলিডেটেড মুনাফা করেছিল ৯ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর শেষে কোম্পানির রিজার্ভ দাঁড়িয়েছে ২২ কোটি ৪০ লাখ টাকা। আর রিটেইন আর্নিংস বা অবন্টিত মুনাফা ৯ কোটি ৫২ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে





