জাহাজ নির্মাণ খাতে ১৩,৪৩০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পটুয়াখালীর পায়রা বন্দরের পাশে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) করতে চায় সিঙ্গাপুর, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়াভিত্তিক দুটি প্রতিষ্ঠান।

জাহাজ নির্মাণ কারখানা তৈরিতে দুটি প্রতিষ্ঠান যৌথভাবে বাংলাদেশে ১৫৮ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১৩ হাজার ৪৩০ কোটি টাকা। প্রতিষ্ঠান দুটি হলো সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক জেন্টিয়াম সলিউশন ও ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ড গ্রুপ। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই)।

সোমবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে সাক্ষাৎকালে জেন্টিয়াম সলিউশনসের উপদেষ্টা কায়কোবাদ হোসেন এবং ডামেন গ্রুপের নেভাল প্রকল্পের ঊর্ধ্বতন পরিচালক ইফ ভ্যান ডেন ব্রোয়েক ও ডামেন শিপইয়ার্ডসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক রাবিয়েন বাহাদুয়ের এ বিষয়ে প্রস্তাব পেশ করেন। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, জেন্টিয়ামের সহ-উপদেষ্টা সাইদুর রহমান সেলিম, জেন্টিয়ামের কারিগরি প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফায়েজুল আমীন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ‘জাহাজ ক্রেতা জাতি’ থেকে ‘জাহাজ নির্মাণকারী জাতি’ হতে চায়। প্রধানমন্ত্রী পায়রা বন্দর এলাকায় জাহাজ নির্মাণ ও জাহাজ মেরামতশিল্প গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রস্তাবিত এ প্রকল্প চূড়ান্ত হলে বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয় বা বিএসইসি পায়রা বন্দরসংলগ্ন এলাকায় জমির সংস্থান করবে এবং বিশ্বমানের জাহাজ নির্মাণ কারখানা স্থাপনে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ফার কেমিক্যালসের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির লোকসান বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ২ পয়সা। এই সময় কোম্পানিটির লোকসান বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩.৫৫ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৩.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

রানার অটোমোবাইলসের ২য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৬ পয়সা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৮৮ পয়সা। এই সময় কোম্পানিটির আয় বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১.৪৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৬৫ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫.৬৫ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৬৫.১৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

অর্ধেক জনবলে চলবে ব্যাংক : বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।

নির্দিশনায় বলা হয়, করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার আরােপিত বিধিনিষেধের মধ্যে রােস্টারিংয়ের মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়ােজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিতে পারবে।

অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন। ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে পরিপালন করতে হবে।

এর আগে রবিবার (২৩ জানুয়ারি) অপর এক নির্দিশনায় বলা হয়েছিল, ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের টিকা সনদ নিতে হবে এবং ব্যাংকের কর্মকর্তা/কর্মচারী ও আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরাসহ যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা ৩০ জানুয়ারি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টায় রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফাইন ফুডসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফার্মা এইডসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ফার্মা এইডস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কিউকমের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমে অর্ডার করে যেসব গ্রাহক প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। সোমবার ২০ জন প্রতারিত গ্রাহককে ৪০ লাখ টাকা ফেরত দেওয়ার মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বাণিজ্য মন্ত্রনালয়ের সভাকক্ষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গ্রাহকদের কাছে টাকা হস্তান্তর করেছেন।

তিনি বলেন, এভাবে বিভিন্ন ইকর্মাস প্রতিষ্ঠানের মাধ্যমে যারা প্রতারিত হয়েছেন তাদের টাকা ফেরত দেয়ার প্রক্রিয় শুরু হলো। তবে যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রাহকদের টাকা এখন ফেরত দেয়া সম্ভব না। যাদের বিরুদ্ধে শুধু অভিযোগ আছে, মামলা নেই, তাদের গ্রাহকদের টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে এবং হচ্ছে।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়, ফস্টার পেমেন্ট গেটওয়ের কাছে কিউকম ডটকমের গ্রাহকের আটকে থাকা টাকা সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।

প্রাথমিকভাবে কিউকমে আটকে থাকা ২০ জন গ্রাহককে এই টাকা দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে অন্যান্য গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/